1. admin@cjnews71.com : admin :
  2. : webauth :
  3. : webauth :
  4. : webauth :
  5. : webauth :
  6. : webauth :
  7. : webauth :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদক ও সন্ত্রাস নির্মূলে ডিবি পুলিশের জিরো টলারেন্স নীতি: একটি কুচক্রী মহলের অপপ্রচার সাভার সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী পেল তথ্য অধিকার আইনের ওরিয়েন্টেশন দৃষ্টি প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে মাসিক ভাতা ৩ হাজার টাকায় উন্নীত করার দাবি—জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা সাভারে স্বামীর বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতন ও পরকীয়ার অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন চায়না নাগরিকের অবৈধ মদের কারখানার সন্ধান: ফ্লাটে ডেকে নিয়ে চীনা নারীকে মারধরের অভিযোগ সাভারে অফিসে ঢুকে কর্মচারীকে পিটিয়ে জখম ও টাকা-মোবাইল লুট, থানায় অভিযোগ সাভারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি ও আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত সাভারে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারে ভুয়া পুলিশ গ্রেপ্তার, মূল পরিচয় ছিনতাইকারী আওয়ামী লীগের মিছিলের ‘অর্থ জোগানদাতা’ সাবেক যুবলীগ নেতা বিল্লাল হোসেন গ্রেফতার

চায়না নাগরিকের অবৈধ মদের কারখানার সন্ধান: ফ্লাটে ডেকে নিয়ে চীনা নারীকে মারধরের অভিযোগ

CJ News Desk :
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পঠিত

সিজে নিউজ ডেস্ক:

সাভারের হেমায়েতপুরে একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে অভিযান চালিয়ে ১৩ বালতি দেশি মদ ও ২০২ লিটার মদসহ এক চীনা নাগরিক এবং তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মারধর ও অবৈধ মাদক ব্যবসার পৃথক অভিযোগ পাওয়া গেছে।

​গ্রেফতারকৃতরা হলেন—চীনা নাগরিক নিল ডাপেং (৫৩) এবং তার সহযোগী চম্পা বেগম (৩৫)।

​অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হেমায়েতপুর নতুনপাড়া পূর্বহাটি এলাকার ‘গ্রীন টাওয়ার’ নামক ভবনের চতুর্থ তলার ৪/সি ফ্ল্যাটে অবৈধভাবে মদের ব্যবসা চালিয়ে আসছিলেন ওই চীনা নাগরিক। গত দুই বছর আগেই তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করে তিনি বিভিন্ন স্থান থেকে মদ এনে নিজ ফ্ল্যাটে ক্রেতাদের কাছে বিক্রি করতেন এবং বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।

ভুক্তভোগী চীনা নাগরিক রো ইওয়েন (৪৬)—যিনি একই ভবনের ১০ম তলায় ভাড়া থাকেন—অভিযোগ করে জানান, পূর্ব পরিচয়ের সূত্রে ওই ভবনের ভাড়াটিয়ারা নিজেদের বাসার চাবি প্রায়ই অভিযুক্তদের কাছে রেখে যান। গত ১২ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর অনুমান দুইটার দিকে তিনি তার ফ্ল্যাটের চাবি আনতে চতুর্থ তলায় যান। এ সময় চম্পা বেগমের সহায়তায় নিল ডাপেং তার ওপর অতর্কিত হামলা চালান। তাকে কিল, ঘুষি ও লাঠিপেটা করে রক্তাক্ত জখম করা হয়।

​পরবর্তীতে তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে বিভিন্ন হুমকি দিয়ে তাড়িয়ে দেন। স্থানীয়দের সহায়তায় তিনি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন। চিকিৎসাধীন অবস্থায় কিছুটা সুস্থ হয়ে রুমমেট ও পরিচিতজনদের সাথে আলোচনা করে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

​এদিকে, এই ঘটনার তদন্ত ও মারধরের অভিযোগের সূত্র ধরে গতকাল সোমবার রাতে পুলিশ ওই চীনা নাগরিকের ফ্ল্যাটে অভিযান চালায়। অভিযানে ১৩ বালতি বাংলা মদ তৈরির উপদান, ২০২ লিটার প্রস্তুতকৃত বাংলা মদসহ অভিযুক্ত চীনা নাগরিক ও তার সহযোগীকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
​
উল্লেখ্য, বিদেশি নাগরিকের অবৈধভাবে অবস্থান, ফ্ল্যাটের ভেতর মদের কারখানা পরিচালনা এবং স্বদেশী নাগরিককে মারধরের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সাভার মডেল থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

শেয়ার করুন

এ জাতীয় আরও খবর